সৌদি সফর শেষে দেশে ফিরলেন সেনা প্রধান

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবার ২৭ মে, সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি,।


বিজ্ঞাপন

এই সফরকালে সেনাবাহিনী প্রধান রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর; রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি সৌদি আরবের রিয়াদে আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পবিত্র ওমরাহ পালন করেন।


বিজ্ঞাপন

সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ এর এই সফরের মধ্য দিয়ে সৌদি আরব ও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায়।  ( তথ্য সূত্র ও ছবি : আইএসপিআর )


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *