জারিয়া-দুর্গাপুর রেলপথ পরিদর্শনে – ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি  :  নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সর্বস্তরের মানুষের ১১০ বছরের দাবি, জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ। সেই স্বপ্নর বাস্তবায়নের পদক্ষেপ নিতে বুধবার (১৩ মে) দুপুরে জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের উচ্চপর্যাযয়র প্রতিনিধি দল। এসময় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের এমপি ব্যারিস্টার […]

বিস্তারিত

বীরগঞ্জে কৃষকের ভুট্টা লুট ও পটল গাছ কাটার অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় ১০০ মন ভুট্টা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় চুক্তিভিত্তিক চাষ করা পটল ক্ষেতের গাছ কেটে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। একের পর এক ফসল নষ্ট ও লুটপাটের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক উপজেলার ১০ নং […]

বিস্তারিত

পটুয়াখালীর মির্জাগঞ্জের  ফ্যাসিস্ট সালাম আরও বেপরোয়া

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম সিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, হয়রানি, প্রতারণা ও নারীঘটিত নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন। অভিযোগ রয়েছে, তিনি বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক […]

বিস্তারিত

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড  :  সুন্দরবনের বনদস্যুদ মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের হাতে আটক

নইন আবু নাঈম শরণখোলা : সুন্দরবনে বনদস্যু আতঙ্ক ইদানিং বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় অভিযান চালিয়ে ১২ মে মধ্যরাতে কোস্টগার্ডের একটি চৌকির দল সুন্দরবনের বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান […]

বিস্তারিত

শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব দিনমজুর পরিবার

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে তালাবদ্ধ একটি বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দিনমজুর চুন্নু মোড়লের ঘর, আসবাবপত্র, মোটরসাইকেলসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি খাবারের চালটুকুও রক্ষা পায়নি। মঙ্গলবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চুন্নু মোড়লের পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের নগদ টাকা, […]

বিস্তারিত

৮০ হাজার টন ক্লিংকার উধাও, ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি : অর্থপাচার, সিন্ডিকেট ও লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে অলিম্পিক সিমেন্ট !

# বেতনহীন শ্রমিকের বিক্ষোভে অবরুদ্ধ সিওও # বন্ধ এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী # অর্থপাচার, সিন্ডিকেট ও লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে অলিম্পিক সিমেন্ট # নিজস্ব প্রতিবেদক :  বরিশালের কীর্তনখোলার তীরে একসময় দিন-রাত মেশিনের শব্দে মুখর থাকত এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী। ২০০২ সালে খানসন্স গ্রুপের অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অধীনে প্রতিষ্ঠিত এই শিল্পপ্রতিষ্ঠান একসময় দেশের অন্যতম সফল সিমেন্ট কারখানা হিসেবে পরিচিত […]

বিস্তারিত

থেমে নেই শিকারি চক্র  :  শিকারীদের কবল থেকে দুইটি হরিণ উদ্ধার পরে বনে অবমুক্ত

নইন আবু নাঈম (শরণখোলা)   :  চোরাশিকারীদের কবল থেকে সোমবার সকালে চরদুয়ানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে দুইটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। উদ্ধার করা হরিণ সোমবার (১১ মে) বিকেলে সুন্দরবনে অবমুক্ত করেছে বনরক্ষীরা। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে […]

বিস্তারিত

বাগেরহাটের  শরণখোলায় সুন্দরবন রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে‌ দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

নইন আবু নাঈম শরণখোলা (বাগেরহাট)  :  বাগেরহাটের শরণখোলায় ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে সুন্দরবন রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপী শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার  ১০ মে সকাল দশটায় অগ্রদুত ক্লাব ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে […]

বিস্তারিত

শরণখোলার লোকালয় থেকে উদ্ধার অজগর বনে অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি  শরণখোলা, (বাগেরহাট)  :  বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে উদ্ধার হয়েছে বিশাল এক অজগর। রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে ওই গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধান ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ভিটিআরটি সদস্য মো. […]

বিস্তারিত

বরেন্দ্রে পানির আর্তনাদ : ‘সংকটাপন্ন’ ঘোষণার পরও থামছে না ভূগর্ভস্থ পানি উত্তোলন !

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী) : রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চল এখন এক ভয়াবহ পানিসংকটের মুখোমুখি। একসময় গ্রামের মানুষ যে পুকুরের পানি ব্যবহার করতেন দৈনন্দিন কাজে, আজ সেই পুকুরগুলো অনেকটাই মৃত। বাড়ির উঠানের নলকূপে পানি ওঠে না, গভীর নলকূপেও মিলছে না নিশ্চয়তা। কোথাও কখনো পানি পাওয়া যাচ্ছে, কোথাও আবার একেবারেই শুকিয়ে গেছে পানির স্তর। ফলে […]

বিস্তারিত