ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন 

রনজিৎ সরকার রাজ, (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে গঠিত এ কমিটিতে হরিদাস চন্দ্র রায়কে আহ্বায়ক এবং মানিক চন্দ্র রায়কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অনুমোদন দেন বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব […]

বিস্তারিত

রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায়

ফরিদপুর প্রতিনিধি  :  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব কদমী হাজীবাড়ি কবরস্থানে রাস্তার অভাবে বর্ষা মৌসুমে লাশ নিয়ে গোরস্থানে যাওয়া লাগতো নৌকায়। ওই এলাকার মানুষের ভোগান্তির শেষ ছিল না। দীর্ঘ বছরের পরে চলতি অর্থবছরের কাবিখার বরাদ্দে মাটির রাস্তাটি নির্মাণ করে জনগণের ভোগান্তি কমিয়ে দিল ইউনিয়ন পরিষদ। নতুন রাস্তা নির্মাণের ফলে দীর্ঘদিনের ভোগান্তি […]

বিস্তারিত

জাদুকাটায় স্কুল ছাত্রের মৃত্যু  : নরহত্যার অভিযোগে ৬ জনের নামে থানায় মামলা

প্রধান আসামি বিল্লাল হোসেন।সুনামগঞ্জ প্রতিনিধি, (সিলেট)  :  সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলন করতে গিয়ে বালুধসে শাহ আলম (১৫) এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় অপরাধ জনক নরহত্যা কান্ডের অভিযোগ এনে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ) রাতে বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা নিহত স্কুল ছাত্রের পিতা সিরাজ আলী […]

বিস্তারিত

মোরেলগঞ্জে-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

নইন আবু নাঈম তালুকদার  :  মোরেলগঞ্জ-শরণখোলায় ​আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন পরীক্ষার্থীদের নাওয়া-খাওয়া ভুলে বইয়ে মগ্ন থাকার কথা, তখন বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার শিক্ষার্থীরা লড়াই করছে তীব্র গরম আর অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটের সাথে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুই উপজেলায় […]

বিস্তারিত

​গোপালগঞ্জে হাম-রুবেলা নির্মূলে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে হাম-রুবেলা রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ের এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন শিশুদের এই ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা করতে টিকাদান কর্মসূচির ওপর বিশেষ গুরুত্বারোপ করে। ​গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ […]

বিস্তারিত

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)  :  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পর্যায়ের ১ম সারির সুপারভাইজার ও টিকাদান কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও […]

বিস্তারিত

গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,  (গোপালগঞ্জ)  :  গোপালগঞ্জ  সদর উপজেলার উলপুর গ্রামের মিনা পাড়ায় পাকা ধানসহ জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দাউদ সরদার বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উলপুর মিনাপাড়া বিলে প্রায় ২৭ কাঠা জমি ভোগদখল করে আসছেন দাউদ সরদার। চলতি মৌসুমে ওই জমিতে তিনি […]

বিস্তারিত

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু

জামাল উদ্দীন, (কক্সবাজার)  :  কক্সবাজারে আলোচিত গলা কাটা ও দুই হাতের কব্জিবিহীন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনা এলাকার একটি পরিত্যক্ত […]

বিস্তারিত

চরভদ্রাসনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফরিদপুর  প্রতিনিধি :  ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। […]

বিস্তারিত

চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ৪ হাজার মিটার জাল জব্দ

ফরিদপুর প্রতিনিধি  : ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে […]

বিস্তারিত