মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ পাওয়ায় ভূরুঙ্গামারীতে ৩ ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি  :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং স্যাম্পল ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার টাকা, সেবা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং জামতলায় সুপার ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। […]

বিস্তারিত

রংপুরে পৌরসভার ভবন নির্মাণকালে ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

আরমান হোসেন রাজু,  (রংপুর)  : রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের সাটারিং ভেঙে ছাদ ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন শ্রমিক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের আরাজী গঙ্গারামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত শ্রমিকরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের […]

বিস্তারিত

আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া, তুলে দিল মানবিক সহায়তা

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা)  :  বরগুনার আমতলীতে অসহায় ও অসুস্থ এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সহমর্মিতার অংশ হিসেবে বৃদ্ধা জামিনাকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করেছে সংগঠনটি। রোববার (১১ অক্টোবর) সংগঠনের সদস্যরা আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাওড়া চন্দ্রা গ্রামে বৃদ্ধা জামিনার […]

বিস্তারিত

আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয় মূর্তি লুট

মো হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরেরা স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতলের দুটি মূর্তি নিয়ে গেছে। সোমবার সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে পুজা উদযাপন পরিষদ ও আখড়া […]

বিস্তারিত

আখড়ায় চুরি: দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার প্রতিমাসহ চুরি যাওয়া মালামাল

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজন পলাতক রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া বড় বাজার এলাকার লাল মিয়ার ছেলে জারু […]

বিস্তারিত

আখাউড়ায় দায়িত্ব পালনকালে অসুস্থ রেলওয়ে কর্মচারির মৃত্যু

মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া রেলওয়ে কর্মচারি মো. শাহ আলম মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মো. শাহ আলম আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ট্রাফিক বিভাগের পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। ৮ অক্টোবর দায়িত্বপালনকালে তিনি অসুস্থ হয়ে […]

বিস্তারিত

শেরপুরের পুলিশ সুপারের তত্ত্বাবধানে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সহযোগিতায় শিশু উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক  :  শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় নালিতাবাড়ীতে রাতভর অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের আবেদনের পর শিশুটির সন্ধান ও উদ্ধার কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন। পরিবার ও আসক ফাউন্ডেশন সূত্রে জানা […]

বিস্তারিত

বেলকুচিতে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ 

মোঃ শহিদুল ইসলাম, (সিরাজগঞ্জ)  :  সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বশত্রুতার জেরে বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মনতলা গ্রামের বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলামের পুকুরে বিষপ্রয়োগ করে আনুমানিক ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় পুকুরের রুই, কাতলা, […]

বিস্তারিত

পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি  :  গোপালগঞ্জের শারদীয় দুর্গাপূজা ও আসন্ন উৎসবসমূহ ঘিরে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ শিল্প কলা অডিটোরিয়ামে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় পূজার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সেবা এবং স্থানীয় ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বার্তা দেওয়া হয়। […]

বিস্তারিত

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

  সুনামগঞ্জ প্রতিনিধি  :  সুনামগঞ্জে গরীব পরিবারের ছেলে মোটর সাইকেল চালক সুবিনয় দাস সড়ক র্দূঘটনায় পতিত হয়ে ডান পা ভেঙ্গে দু”টুকরো হয়ে যায়। ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালে জানুয়ারী মাসের প্রথমদিকে । সুনামগঞ্জ শহরের আব্দুস জহুর সেতু থেকে মোটর সাইকেল চালক সুবিনয় দুইজন যাত্রী নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে যাওয়ার পথে উকরাবসি গ্রামের পাশে সিএনজির সাথে মোটর […]

বিস্তারিত