আখাউড়ায় দায়িত্ব পালনকালে অসুস্থ রেলওয়ে কর্মচারির মৃত্যু

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া রেলওয়ে কর্মচারি মো. শাহ আলম মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।


বিজ্ঞাপন

মো. শাহ আলম আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ট্রাফিক বিভাগের পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। ৮ অক্টোবর দায়িত্বপালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে তারা তার চুরির ঘটনায় অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে শাহ আলমকে জীবন দিতে হলো বলে উল্লেখ করেন।

আখাউড়া জংশন বাইপাস কেবিন মাস্টার মো. তহুরুল জানান, সারারাত দায়িত্ব পালন শেষে সকাল আটটার দিকে শাহ আলম অসুস্থ হয়ে পড়েন। তিনি অফিসে ঢুকে বমি করেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।


বিজ্ঞাপন

তিনি আরো জানান, ক্যাবল চুরির কারণে হাতে মিলিয়ে বাইপাস এলাকায় পাইলটিংয়ের মাধ্যমে ট্রেন চালাতে হচ্ছে। পাইলটিং করতে বলে পয়েন্টসম্যানদেরকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *