নড়াইলের গর্ব সৈয়দ আব্দুর রউফ এখন কমান্ডার দেশসেবায় সাহসিকতা ও কৃতিত্বের স্বীকৃতি—রাষ্ট্রীয় পদকে একাধিকবার ভূষিত নৌ কর্মকর্তার নতুন অর্জন

নিজস্ব প্রতিবেদক  : দেশের সার্বভৌমত্ব রক্ষা, রাষ্ট্রীয় স্বার্থ সুরক্ষা এবং দুর্গম ও প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাহসিকতা, দক্ষতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা নড়াইলের কৃতি সন্তান সৈয়দ আব্দুর রউফ (ট্যাজ), পিবিজিএম, বিসিজিএম, পিসিজিএম, বিএন লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার (গ্রেড-৪) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই পদোন্নতিতে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত নড়াইলবাসী, পরিবারের […]

বিস্তারিত

শরণখোলায় মাদ্রাসার ছাত্রকে গুরুতর মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে !

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  : বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা বাজারের সদরে অবস্থিত দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র আজিজুল (৭) শিক্ষকের মারধরে গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন শিশু আজিজুলের দাদী সেলিনা বেগম বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে বলেন, তার নাতি আজিজুল […]

বিস্তারিত

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ  :  “মামলা করলে খুন করে লাশ গুম’ করার হুমকি—থানায় অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীকে বসতঘরের সামনে ডেকে নিয়ে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোছাঃ রুমা খানম (৩০) তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, রুমা খানমের স্বামী মোতাহার হোসেন আকন্দ গত আট বছর ধরে […]

বিস্তারিত

সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

তাছলিমা খন্দকার নুশরাত  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জুনাইদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অরুয়াইল বাজারে ‘সকল ব্যবসায়ী ও এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ […]

বিস্তারিত

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার লবি এবং তার সহধর্মিণী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ আসর নামাজ শেষে ডুমুরিয়া মডেল মসজিদে এই দোয়া ও […]

বিস্তারিত

পাঁচবিবি দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়

পাঁচবিবি (জয়পুরহাট)  :  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা সাব-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল রানা উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান। চলতি মাসের ২০ […]

বিস্তারিত

সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) :  নওগাঁর সাপাহারে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী […]

বিস্তারিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

এ.কে পলাশ (কুমিল্লা) :  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। […]

বিস্তারিত

অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায়  পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা

মোহাম্মদ মাসুদ (চট্টগ্রাম)  :  চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৪২০টি পরিবারকে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা অধিক বিপদাপন্ন পরিবারগুলোকে দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সক্ষমতা বাড়াতে নগদ সহায়তা দেওয়া হয়েছে। মোবাইল মানি ট্রান্সফার সেবা বিকাশের মাধ্যমে ৩৯০টি পরিবার এবং সরাসরি নগদ অর্থের মাধ্যমে ৩০টি পরিবার এ সহায়তা পেয়েছে। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের হিউম্যানিটারিয়ান ফান্ডের উদ্যোগে এবং ইয়ং পাওয়ার ইন […]

বিস্তারিত

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমির, সম্পাদক দিদার

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুর্বোক্ত কমিটি বিলুপ্ত করে ইনডেপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি সমির মল্লিক-কে সভাপতি ও চ্যানেল ওয়ানের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম রাজু-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলের দিকে নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলম’র সভাপতিত্বে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। […]

বিস্তারিত