নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির আটককৃত কষ্টি পাথরের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর

নাহিদ পোরশা (নওগাঁ)  : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু একটি সীমান্তরক্ষী বাহিনী নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজিবি দীর্ঘদিন ধরে আমাদের দেশের সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় […]

বিস্তারিত

লাকসামে অবৈধ “ইউএস স্টাইল” ফুড ফ্যাক্টরি সিলগালা

লাকসাম প্রতিনিধি  :  রোববার ২৫ মে লাকসাম পাইলট স্কুলের গেটের বিপরীতে কামাল ডেকোরেশন গলির ভিতরে ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরিতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই, কুমিল্লা ও লাকসাম থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাতে জানা যায়, ফ্যাক্টরিতে গিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা সয়াবিন তেল, খোলা সরিষার তেল, […]

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক এক

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাতান নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল। আটক আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ার মো. কাশেম আলীর ছেলে মো. হাসান তারেক ওরফে পাতান (৩৮)। ডিএনসির এক প্রেসনোটে জানানো হয়, গোপন […]

বিস্তারিত

পিটিআই যশোরের সাফল্য  :  বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার ও প্রতারণার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার

নিজস্ব প্রতিনিধি (যশোর) : ফেসবুকে প্রচারণার মাধ্যমে সহজেই লোন দেওয়ার নামে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের  ২ সদস্যকে গ্রেফতার ও প্রতারণার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করলো পিবিআই, যশোর। গত ২৪ মে, অন লাইনে বিকাশ লোন প্রদানের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে https://loan-bd.com ও “অনলাইন লোন সার্ভিস” লিংক https://loanx.bdloanservice.com নামীয় […]

বিস্তারিত

বীরগঞ্জে খ্রীষ্টান পল্লীতে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাই সুপল গ্রেফতার

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর)  : দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত  ২৩ মে’ দিবাগত গভীর রাতে জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শ্বাশুড়ি বাহা বেসরা (৫৫) নিহত হওয়ার ঘটনায় খুনি জামাই সামুয়েল মার্ডি সুপল (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় খুনির স্ত্রী মিনি হাসদা (৩৬) শ্যালক বিকাশ কিস্কু (৩৫) নামে আরও আহত […]

বিস্তারিত

জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন রাস্তা ভেঙে গেছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি  :  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের হিলি-শালাইপুর সড়কের কলন্দপুর তুলশীগঙ্গা নদীতে নির্মাণাধীন বেড়াখাই ব্রীজের কাজ সম্পন্ন হয়েছে । সেতুর উভয় পাশের রাস্তার কাজ চলমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, কিছুদিনের মধ্যেই সেতুটির সব কাজ সম্পন্ন হবে। কাজের শুরুতেই সেতুর একটি গার্ডার ধসে পড়ে নদীতে পুনরায় তা নির্মাণ করা হয়। সে সময়ে স্থানীয় এলাকাবাসী অভিযোগ […]

বিস্তারিত

খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দসহ ২ জন গ্রেফতার

শারমিন সরকার বৃষ্টি,  (খাগড়াছড়ি)  : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪,০০০ (চোদ্দ হাজার) প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে দীঘিনালা থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে ধারণা করা […]

বিস্তারিত

পাবনায় চাকরিবিধি উপেক্ষা করে মহিলা লীগের রাজনীতি করেও বহাল তবিয়তে শিক্ষা কর্মকর্তা  !

মোঃ নুরুন্নবী,  (পাবনা)  :   ক্ষমতার দাপটে সরকারি চাকরিবিধিকে উপেক্ষা করেই পাবনায় মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থেকেও এখনো বহাল তবিয়তে পাবনা সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম। এখনও বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাঈদা শবনম পাবনা-সিরাজগঞ্জ নারী সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও জেলা মহিলা লীগের […]

বিস্তারিত

সিলেট সুনামগঞ্জের সেই বিতর্কিত ওসি সজীব রহমানকে মধ্যনগর থানা থেকে জনস্বার্থে বদলি

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  সিলেটের  সুনামগঞ্জে জেলা পুলিশের মধ্যনগর থানার ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি করা হয়েছে। শুক্রবার রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন। অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিষ্ট্রেশন)  মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিতর্কিত ওসি সজীব রহমানকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি […]

বিস্তারিত

রাজবাড়ীতে জেলা বিএনপির আহ্বায়কের বাসায় চুরি

মোঃ জাহিদুর রহিম মোল্লা  (রাজবাড়ী)  :  রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলীর বাসায় তালা ভেঙে দুর্বৃত্তের চুরি । শুক্রবার ২৩ মে দিবাগত রাতের কোনো এক সময় রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার এই চুরির ঘটনা ঘটে। বাসার নিচতলার চারটি কক্ষ তছনছ করে চোরের দল মূল্যবান সামগ্রী লুট করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। […]

বিস্তারিত