ধর্ষক গেন্দুর সর্বোচ্চ শাস্তির দাবিতে  মানব বন্ধন

জসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও)  : ধর্ষক শাহাজাহান আলী ওরফে গেন্দুর সর্বোচ্চ শাস্তির দাবিতে  ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ১৪নং রাজারগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ মে সোমবার দুপুর ১২ টায় পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য দেন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন […]

বিস্তারিত

গোপালগঞ্জের উলপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান গ্রেফতার 

গ্রেফতারকৃত গোপালগঞ্জ উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল। মো: সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাবুলকে পুলিশ গ্রেফতার করেছে। ৫ মে সোমবার সন্ধ্যার পর সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল গোপালগঞ্জ শহরের হীরাবাড়ী রোডের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে […]

বিস্তারিত

ইউএনওর বিরুদ্ধে মানববন্ধনে বিএনপির হামলা :  আহত ২০ জন

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দুর্নীতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এতে পণ্ড হয়ে যায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি। আহত হয় অন্তত ২০ জন। রোববার বিকালে উপজেলার মাল্টিপারপাস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউএনওর পক্ষ নিয়ে বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালায়। বিশ্বম্ভরপুরের ইউএনও […]

বিস্তারিত

সুনামগঞ্জের তাহিরপুরে  বিদেশি মদের চালান সহ প্রয়াত ইউপি চেয়ারম্যানের নাতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  বিদেশি মদের চালান সহ প্রয়াত ইউপি চেয়ারম্যানের নাতি ও তার সাথে মাদক কারবারে জড়িত থাকা অপর সহযোগিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ র‌্যাব। সোমবার আলামত সহ মামলা দায়ের পূর্বক দুই মাদক কারবারিকে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান শফিক […]

বিস্তারিত

!!  ফলোআপ  !! বিজিবি’র অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় সীমান্তের সেই পেশাদার চোরাকারবারি ইউপি সাহিবুর পূনরায়  গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি  (সিলেট) :  ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ফুচকা-চিনি ছিনিয়ে নেওয়ার পর বিজিবি টহল দলের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ অভিযোগে ইউপি সদস্যসহ ৪৫ চোরাকারবারির নামে মামলা দায়ের করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে ওই মামলার প্রধান আসামি সীমান্তের সেই পেশাদার চোরাকারবারি ইউপি সদস্য সাহিবুরকে […]

বিস্তারিত

বেনাপোল ও শার্শার  আওয়ামীলীগের ৭ নেতা ঝিকরগাছার একই ফ্ল্যাট থেকে  আটক 

নিজস্ব প্রতিনিধি (ঝিকরগাছা)  : বেনাপোল ও শার্শার  আওয়ামীলীগের ৭ নেতা ঝিকরগাছার একই ফ্ল্যাট থেকে  আটক  হয়েছে,  এ খবর নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান। আটককৃতরা  যথাক্রমে,  বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান।বেনাপোলের মানিকহার ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন।  চটকাপোতা গ্রামের মোহাম্মদ আলী ছেলে উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী। উপজেলা যুবলীগের সদস্য […]

বিস্তারিত

রংপুরের কুড়িগ্রামে অদৃশ্য শক্তিতে সরকারি জমি দখল করে বসতবাড়ি নির্মাণ  : নিরব ভূমিকায় স্থানীয় প্রশাসন.

নিজস্ব প্রতিনিধি (কুড়িগ্রাম)  :  কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের সরকারি জমি দখল করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করা হচ্ছে। সাজেদা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার পরিষদের বিএডিসি ভবন এলাকার। তবে এলাকাবাসীর অভিযোগ, এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না স্থানীয় প্রশাসন। অভিযুক্ত নারী সাজেদা খাতুন উপজেলার সদর ফায়ার সার্ভিস পূর্ব এলাকার মৃত […]

বিস্তারিত

চট্টগ্রামের আকবরশাহ থানার অভিযান :  ৪ জন আসামী আটক

নিজস্ব প্রতিনিধি  (চট্টগ্রাম) : চট্টগ্রামের  আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কারুজ্জামানের সার্বিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফজলুর রহমান, এসআই (নিঃ) ইসমিট চাকমা, এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান, এএসআই (নিঃ) আঃ সালাম, এএসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, এএসআই (নিঃ) জাকির হোসেন আকবরশাহ থানাধীন ১নং ঝিল সাকিনস্থ চিহ্নিত সন্ত্রাসী নুরে আলম প্রকাশ […]

বিস্তারিত

লালদীঘি চত্বরে মাওলানা রইস উদ্দীন হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাতের বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তারা :  মাওলানা রইসের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে হরতালসহ কঠোর কর্মসূচি 

নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) :  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে মব সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর উদ্যোগে গতকাল শনিবার ৩ মে  বিকাল ৩ টায় চট্টগ্রাম লালদীঘি চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান […]

বিস্তারিত

মানিকগঞ্জের হরিরামপুরের ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক

আটককৃত  মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমান।   মানিকগঞ্জ প্রতিনিধি  : মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহানুর রহমানকে (৩৮) আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের আনছার আলীর ছেলে। শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজার কলতা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে এবং শনিবার সকালে আদালতে প্রেরণ […]

বিস্তারিত