গোপালগঞ্জে আইন অমান্য করে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত: ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

  ​গোপালগঞ্জ প্রতিনিধি  : বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদিত সংখ্যার চেয়ে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত রাখার অপরাধে গোপালগঞ্জে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের চর সোনাকুড় এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন ‘মেসার্স নিপুন প্রযুক্তি’র গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত […]

বিস্তারিত

খাদ্য পরিদর্শক কামালের খুঁটির জোর কোথায় ? বদলি-পদায়নে প্রভাব বিস্তার, ঠিকাদারি তদবির, জুয়ার আসর ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, (ময়মনসিংহ) : ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। বদলি-পদায়নে প্রভাব বিস্তার, পরিবহন ঠিকাদার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে তদবির, অনিয়ম-দুর্নীতি, জুয়ার আসর থেকে অর্থ আদায় এবং নামে-বেনামে বিপুল সম্পদ ও বিনিয়োগ গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন একই এলাকায় অবস্থানের সুযোগ […]

বিস্তারিত

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে —ত্রাণ মন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি  :  মোগলহাট ও আশপাশের এলাকা নদীভাঙন থেকে রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় […]

বিস্তারিত

মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক

  নিজস্ব প্রতিনিধি৷ : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হন অটোচালক মোঃ আল-আমিন (রনজু)। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে। তবে তার ব্যবহৃত নীল রঙের অটোরিকশাটি এখনও উদ্ধার হয়নি। মোঃ আল-আমিন (রনজু) ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের […]

বিস্তারিত

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

এ.কে পলাশ (কুমিল্লা)  :  কৃষি কাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। আমরা গরুর দুধ ও মাংস খাই, তাহলে গরুর গোবর ফেলতে কিসের লজ্জা? সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শনিবার […]

বিস্তারিত

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

    এ.কে পলাশ (কুমিল্লা)  :  কুমিল্লায় বহুল আলোচিত কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে ১০ দিনে মোট ২ হাজার ৩৫ জন সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘র’, ক্রাইম সেটআপের শীর্ষ চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে। […]

বিস্তারিত

সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)  :  জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ৩ আগস্ট শনিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজার এলাকায় নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় […]

বিস্তারিত

বাসভাড়া নিয়ে বিরোধের জেরে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুট, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি  :  বাসভাড়া নিয়ে বিরোধের জেরে শুক্রবার ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাট ভাঙচুর এবং লুটের ঘটনা ঘটে এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় সূত্র জানায়, ভুরঘাটা বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাসভাড়া আদায়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা দুই জেলার পরিবহন শ্রমিক ও […]

বিস্তারিত

দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি  : দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানের বান্দরবানে বদলি বাতিল, ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর সিভিল সার্জন পদে পুনর্বহাল বাতিল এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে কার্যকর আইনগত পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ছাত্র ঐক্য, বান্দরবান। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ […]

বিস্তারিত

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোহাম্মদ হাবিবুর রহমান,,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার দুপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম কালু (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কালু আখাউড়া উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাইফুল ইসলাম নিজেই অটোরিকশা চালিয়ে তন্তর […]

বিস্তারিত