​গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার ছিনতাই করে অপপ্রচারের অভিযোগ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্ধারিত খাবার দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে তা নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরে বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানানো হয়। ​বিবৃতিতে জানানো হয়, […]

বিস্তারিত

গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন

গোপালগঞ্জে প্রতিনিধি৷ :  গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বেলা সাড়ে ১০টার দিকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে ভাংচুর ও আগুন দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকরা গোপালগঞ্জে রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা […]

বিস্তারিত

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ১৫৬ যুবককে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ, সনদ বিতরণ

মুহাম্মদ আকাশ, (বান্দরবান)  :  পার্বত্য অঞ্চলের বেকার যুবকদের কারিগরি দক্ষতায় দক্ষ করে আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানে ৩ সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান রিজিয়ন প্রশিক্ষণ মাঠে বান্দরবান রিজিয়নের উদ্যোগে আয়োজিত বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই পরিচালিত এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান […]

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  :  চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ (টাউন) ক্লাব প্রাঙ্গণে মনি উকিল স্মৃতি পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনি উকিল স্মৃতি পরিষদের আহ্বায়ক শাহনেওয়াজ খাঁন সিনা। […]

বিস্তারিত

সাতক্ষীরা সদর হাসপাতালের বড় বাবু আশিক নিয়াজের ভাগ্নে মাহমুদুল হাসান ধর্ষণ কাণ্ডে গ্রেফতার

হাফিজুর রহমান (সাতক্ষীরা)   :  সাতক্ষীরা সর হাসপাতালের প্যাথলজি বিভাগের রুমের দরজা বন্ধ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের বড়বাবু আশিক নেওয়াজের আপন ভাগ্নে মাহমুদুল হাসান (২৪) নামের এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল চত্বর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার […]

বিস্তারিত

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমনকে ঘিরে সাজ সাজ রব

লালমনিরহাট প্রতিনিধি   :  রাত পোহালেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক লালমনিরহাট সফরকে কেন্দ্র করে গোটা জেলায় বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তৈরি হয়েছে অভূতপূর্ব উদ্দীপনা। লালমনিরহাট বিমানবন্দর থেকে শুরু করে জনসভাস্থল—পুরো জনপদ সাজানো হয়েছে বর্ণিল সাজে। বুধবার সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য চলাচলের পথগুলোতে চলছে শেষ মুহূর্তের […]

বিস্তারিত

ঝালকাঠির নথুল্লাবাদে আলামিনের পক্ষে শতাধিক মোটরসাইকেলের শোডাউন, ভোটারদের মাঝে লিফলেট বিতরণ

মোঃ জাহিদ, (ঝালকাঠি)  :  ঝালকাঠির সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আলামিনের পক্ষে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের […]

বিস্তারিত

আখাউড়া ক্যামব্রিয়ান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান জনাব প্রফেসর মো. আহসান পারভেজ। […]

বিস্তারিত

কসবায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত আরেক মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ট্রাফিক পুলিশের হেফাজতে […]

বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে আগুন লাগানোর ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলো, মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান […]

বিস্তারিত