অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের পদে পদে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগের মুখে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) মো. শাহজাহান কবিরকে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে যশোরের ডিজাস্টার রিকভারি সেন্টারের (ডিআরসি) উপ-পরিচালক হালিমা খাতুনকে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ​গত ৩০ আগস্ট (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা […]

বিস্তারিত

সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  সিলেট নগরীর উত্তর বালুচর এলাকায় এক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও টাকা-মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে হযরত শাহপরান (র.) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আক্রান্ত সাংবাদিকের স্ত্রী। শনিবার (৩০ আগস্ট) সাংবাদিকের স্ত্রী পারুল বেগম থানায় এ […]

বিস্তারিত

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় আটক দুই জেলেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় বনবিভাগের তদন্ত কমিটি গঠন

শরণখোলাঃ সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় গ্রামবাসীর হাতে মাছসহ আটক দুই জেলে। নইন আবু নাঈম (শরণখোলা)  :  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খালে বিষ দিয়ে মাছ ধরে নিয়ে যাবার সময় নৌকা বোঝাই মাছসহ দুই জেলেকে আটক করে বনসংলগ্ন গ্রামবাসীরা। প্রভাবশালী লোকেরা হুমকি ধামকি দিয়ে আটক জেলেদের মাছসহ ছাড়িয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার(২৯ আগষ্ট) দুপুরে মোংলা […]

বিস্তারিত

বঙ্গোপসাগরে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে ৩ আহত ঃ নগদ টাকা ও ইলিশ লুটের অভিযোগ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে রবিবার দুপুরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে তিন জেলে গুরুতর আহত হয়েছে। ঘটনায় নগদ টাকা, ইলিশ মাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভূক্তভোগী জেলেরা। দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মোঃ আলিম রবিবার (৩০ আগষ্ট) বিকেলে […]

বিস্তারিত

বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সহ-সভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো’র মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

এম নজরুল ইসলাম  :  শনিবার (২৯ আগষ্ট) মতিঝিল কিচেন ইয়ার্ডের ভিআইপি রুমে বরিশাল বিভাগ সমিতির সহ-সভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো’র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও এনবিআর এর সাবেক সদস্য আবুল কাসেম, […]

বিস্তারিত

বগুড়া সাতমাথায় জেলা স্কুলের গেট সংলগ্ন ড্রেন খননের সময় বিপুল পরিমাণ গুলি উদ্ধার

নাজমুল হাসান নাজির, (বগুড়া)  :  বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় জেলা স্কুলের গেট সংলগ্ন ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ সিসা ও অন্যান্য গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়। ​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) দুপুরে সাতমাথা সংলগ্ন জেলা স্কুল গেট এলাকায় […]

বিস্তারিত

বিএসটিআই’র অনুমোদন না থাকায় রাজশাহীতে ‘খাবার পানি ও জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা  

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী)  :  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে অদ্য সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটে  রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনা কালে,  বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন ছাড়াই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় বিসিক শিল্প […]

বিস্তারিত

রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি  :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। […]

বিস্তারিত

কাঠালিয়ায় সুজিত বৈদ্যের বিষয়ে তথ্য নিতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের গোপন মিটিংয়ের সন্ধান, সাংবাদিকদের অবরুদ্ধ করে চাঁদা দাবির অভিযোগ

মোঃ ইমরান মুন্সি (ঝালকাঠি)  :  ঝালকাঠির কাঠালিয়ায় ডিএমএফ ডিগ্রিধারী সুজিত বৈদ্যের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটি গোপন বৈঠকের সন্ধান পেয়েছেন সংবাদকর্মীরা। এ সময় মিটিংয়ের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে অপু শিকদার ও তার সহযোগীরা সাংবাদিকদের অবরুদ্ধ করে চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। গত ২৭ তারিখে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। […]

বিস্তারিত

তিতাস নদীতে ছাত্রলীগের মহড়ার মামলা: আখাউড়া থেকে গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আখাউড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​গ্রেপ্তারকৃতরা হলেন—আখাউড়ার দেবগ্রামের ইমন খান (২৯), নুরপুরের মো. আনিসুর রহমান (৩৮) এবং কোড্ডা এলাকার শওকত আলী (বর্তমানে আখাউড়ার মসজিদপাড়া নিবাসী)। ​পুলিশ ও মামলা […]

বিস্তারিত