জাতীয় ঋণ ও ইতিহাসের দায়: বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান

প্রফেসর ড. আসিফ মিজান  :  গত ২৫ জুন ২০২৬ তারিখে মহান জাতীয় সংসদের ভিআইপি গ্যালারিতে (গ্যালারি ২) উপস্থিত থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি’র ২০ মিনিটের এক ঐতিহাসিক বক্তব্য খুব কাছ থেকে দেখার ও শোনার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সময় সংসদ কক্ষে যে পিনপতন নীরবতা এবং পরবর্তীতে টেবিল চাপড়ানির মাধ্যমে মাননীয় […]

বিস্তারিত

শহীদ জিয়া থেকে তারেক রহমান : বাংলাদেশ-চীন সম্পর্কের ভূ-কৌশলগত রূপান্তর ও সার্বভৌম স্বর্ণযুগের অভীক্ষা

প্রফেসর ড. আসিফ মিজান  :  “আন্তর্জাতিক রাজনীতিতে কোনো নবনির্বাচিত সরকারপ্রধানের প্রাথমিক বৈদেশিক সফরের ক্রমবিন্যাস কেবল প্রথাগত সৌজন্যমূলক দ্বিপাক্ষিক সাক্ষাৎ নয়; বরং এটি সংশ্লিষ্ট রাষ্ট্রের ভবিষ্যৎ কৌশলগত অগ্রাধিকার, কাঠামোগত বাধ্যবাধকতা এবং ভূ-রাজনৈতিক অভিমুখের (Geo-political Orientation) এক অকাট্য ইশতেহার।” ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপরিচালনার গুরুদায়িত্ব গ্রহণের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক পদক্ষেপসমূহ বিশ্বরাজনীতির বোদ্ধাদের গভীরভাবে […]

বিস্তারিত

খুলনায় জামায়াতের চূড়ান্ত মেয়র প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান

মো: আল-মাহফুজ শাওন , (খুলনা)  :  আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) রাজধানীতে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের কয়েকটি সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে খুলনা সিটি করপোরেশনের জন্য অধ্যাপক […]

বিস্তারিত

শরণখোলায় আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নইন আবু নাঈম (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায়  আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা  যুবদল। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায়  শরণখোলা উপজেলা  যুবদলের আয়োজনে উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড় থেকে  একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রায়েন্দা  বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তা […]

বিস্তারিত

জামালপুরের সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

সরিষাবাড়ী  (জামালপুর)  প্রতিনিধি  :  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে জামালপুরের সরিষাবাড়ীতে মিছিল-মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক অবস্থানে ছিলেন ছাত্রদল সরিষাবাড়ী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। নিষিদ্ধ কোনো সংগঠন যেন কোনোভাবেই জনশৃঙ্খলা বিনষ্ট, নৈরাজ্য সৃষ্টি […]

বিস্তারিত

১৯৭১-এর ইতিহাসে বিতর্কের নতুন পাঠ : ভারত, শেখ মুজিব ও মেজর এম এ জলিলের বক্তব্য নিয়ে নতুন আলোচনা !

বিশেষ প্রতিবেদক  :  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা সামনে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ এবং বিকল্প বয়ানের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও ইউটিউব বিশ্লেষক ইলিয়াস হোসাইন তাঁর বিভিন্ন ভিডিওতে ১৯৭১ সালের ঘটনাপ্রবাহ, ভারতের ভূমিকা, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অবস্থান এবং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের কিছু বক্তব্যকে নতুনভাবে […]

বিস্তারিত

নেত্রকোনার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃআলম খান, (নেত্রকোনা)  :  নেত্রকোনার মদন উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মদন পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে […]

বিস্তারিত

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় পীরগঞ্জে উপজেলায় কৃষকদের মাঝে বীজ, সার বিতরণ

মো. আরফান আলী  (ঠাকুরগাঁও)  :  ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ পিঁয়াজ ,শাক-সব্জী রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার ২২ জুন দুপূর ০১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ […]

বিস্তারিত

কুমিল্লার  বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মহিউদ্দিন বুড়িচং, (কুমিল্লা) :  কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, বালাইনাশক, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা […]

বিস্তারিত

বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন : স্মারকলিপি পেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজ। ২১ জুন (রবিবার) সকাল ১০ টায় গোপালগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধার […]

বিস্তারিত