প্রতিষ্ঠানে আবারও অবদান, আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, (নোয়াখালী)  : নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নির্ধারিত তিন লাখ […]

বিস্তারিত

কুমিল্লায় আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সভা  : নবনির্বাচিত আইনজীবী সমিতির কমিটিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আইনজীবী […]

বিস্তারিত

শার্শায় সংসদ সদস্যের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইন্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর

ইব্রাহিম খলিল শার্শা (যশোর)  :  শার্শা উপজেলায় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে এই ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীরের নেতৃত্বে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে […]

বিস্তারিত

দৃষ্টিহীনতাকে জয় করে উদ্যোক্তা শরিফুল, পাশে গাইবান্ধা চেম্বার

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা)  :  দৃষ্টিহীনতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি গাইবান্ধার তরুণ উদ্যোক্তা শরিফুল ইসলামের অদম্য পথচলায়। প্রবল ইচ্ছাশক্তি, মেধা ও কঠোর পরিশ্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি এখন নিজেই একজন উদ্যোক্তা। পাশাপাশি অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে পরিবারের হালও ধরেছেন তিনি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব […]

বিস্তারিত

মাদারীপুরে ‘অদম্য মাদারীপুর’-এর উদ্যোগে খাগছাড়া হোসনেআরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মাহামুদুল হাসান রনি,  (মাদারীপুর)  :  মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়া হোসনেআরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ গ্রহণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য মাদারীপুর’। সংগঠনটির নিজস্ব উদ্যোগে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব […]

বিস্তারিত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গীতি গমন চন্দ্র রায় গীতি,  (ঠাকুরগাঁও)  :  ঠাকুরগাঁও জেলা বাসীর প্রানের ।দীর্ঘদিনের দাবি, অপেক্ষা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত […]

বিস্তারিত

​মাঠে ফিরছে কিংস: ফুটবলে নতুন আশার আলো  : ফিফার বাধা পেরিয়ে আবারও চেনা রূপে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক  : ​ফিফার সাময়িক নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও ইয়াংমেনস ফকিরেরপুল ক্লাব। বকেয়া মিটিয়ে তারা লাইসেন্সিংয়ের প্রাথমিক বাধা পার করেছে। এটা দেশের ফুটবল অঙ্গনের জন্য বিরাট স্বস্তি। বসুন্ধরা কিংস ও আবাহনী ছাড়া ২০২৬-২৭ মৌসুমের লীগের কথা কল্পনা করাও কঠিন ছিল। ২০০৭ সালে পেশাদার লীগ শুরু হওয়ার পর থেকে এ দুটি […]

বিস্তারিত

দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি  :  দীর্ঘ প্রতীক্ষার পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর নারী নেতাকর্মীদের এমন মিলনমেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে […]

বিস্তারিত

গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এম মাহবুব আলী সোহেলের জামিন

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ পৌরসভার সাবেক চারবারের সফল কাউন্সিলর গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম মনসুর আলীর ছেলে ও জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল জামিনে মুক্তি পেয়েছেন। ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। ​মামলার আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব […]

বিস্তারিত

গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন উরফি ইউনিয়ন

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বেথুরী ইউনিয়ন একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উরফি ইউনিয়ন একাদশ। ​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ জেলা ফুটবল স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির আয়োজন […]

বিস্তারিত