কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে জোরপূর্বক ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে বসত ঘরের দরজা ভেঙ্গে সনাতনী মহিলাকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণ করে উলঙ্গের ছবি ভিডিওতে ধারণ করিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ছড়িয়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন

এর  প্রতিবাদে আজ রোববার (২৯ জুন ২০২৫) বিকেল ৫টায় নগরীর রাণীর বাজার রামঠাকুরের আশ্রম থেকে সংখ্যালঘু ঐক্য মোর্চার আয়োজনে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সনাতনী সমাজের অস্তিত্ব রক্ষায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই প্রতিবাদ মিছিলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সকল নেতাকর্মীসহ সনাতনী সকল সংগঠনের নেতৃবৃন্দ যথাসময়ে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এই প্রতিবাদ সমাবেশ এর ঢাক দেন  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *