স্বাধীন রাষ্ট্রের নাগরিক অধিকার ও শ্রমিক মর্যাদা নিশ্চিতের দাবি শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসানের

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

গাজীপুর প্রতিনিধি  :  শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মী মোঃ জাহিদ হাসান বলেছেন, “আমরা আজাদী স্বাধীন রাষ্ট্রের নাগরিক। এই রাষ্ট্র আমাদের ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত। স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে নাগরিক অধিকার, ন্যায়বিচার এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা।”


বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাধীন রাষ্ট্রে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিক, কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষই রাষ্ট্রের প্রকৃত মালিক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের মালিক হতে পারে না।

শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মস্থলে নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহার স্বাধীন রাষ্ট্রের চেতনার পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।


বিজ্ঞাপন

তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানবাধিকার রক্ষা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই একজন নাগরিক ও শ্রমিক নেতার প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।


বিজ্ঞাপন

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। আমরা অধিকার চাই, ন্যায়বিচার চাই এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা চাই।”(— মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী)। 

👁️ 195 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *