
মোঃ মেহেদী হাসান, (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি ০৫ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকারের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিন নেতৃত্বে মিছিলটি সাঘাটা ডিগ্রি কলেজ চত্বর থেকে শুরু হয়ে সাঘাটা বাজারসহ আশপাশের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজ আহমেদ টিটু, সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু, সাঘাটা ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি লোমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
