নির্বাচন কমিশনে সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বিরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

সিলেট ব্যুরো প্রধান  :   এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আওতাধীন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

গতকাল রোববার দুপুরে সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে এই অভিযোগটি দাখিল করেন। একই সাথে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী নানাভাবে বিএনপির কর্মী সমর্থকদের হয়রানি করে বিএনপির দলীয় প্রার্থীর স্বাভাবিক প্রচার প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করছেন।


বিজ্ঞাপন

একই সাথে তিনি অন্য একজন প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগকরা হয়। এমতাবস্থায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অত্র থানার এলাকাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা এবং নিরপেক্ষতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন

এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন স্বার্থের ওসি মোবাশ্বির আলীর নেপথ্যের বিষয়ে অভিযোগ দাখিল করেছি। তিনি একজন প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এটা কখনও মেনে নেয়া যায় না। একই সাথে আমাদের কর্মী সমর্থকদের হয়রানি করেই যাচ্ছেন।

আমরা এ বিষয়ে প্রতীকার চেয়ে লিখিত অভিযোগ করেছি।
জানতে চাইলে অভিযুক্ত ওসি শাহ মোবাশ্বির আলী বলেন, আমরা নির্বচনে নিরাপক্তা কাজে দায়িত্বপালন করছি, এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

সিলেট এসএমপির কমিশনার মো.আব্দুল কুদ্দুছ চৌধুরী বললেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে,দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *