
পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় নেতাসৈয়দ সাদাত আহমদ ও তার স্ত্রী লুনা সাদাত সহ জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন , পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কলিম উল্লাহ চৌধুরী, বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ, নাজিম উদ্দীন, নুরুল হুদা,আবদুল মোতালেব মেম্বার, সহ স্হানীয় নেতৃবৃন্দ।

এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্রগ্রাম ১২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এ সময় তিনি বলেন তারেক রহমানের ৩১ দফা আধুনিক বাংলাদেশের মূল সনদ হিসেবে বাস্তবায়নের জন্য ধানের শীষের সরকার গঠন করতে হবে।
এ জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া আমাদের সামনে আর কোন পথখোলা নেই। তিনি গনতন্ত্রের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার আহবান জানান। এ সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার সাথে ছিলেন।

