গাইবান্ধা সদরে বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা) : গাইবান্ধা সদরের ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ লালু মিয়ার বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বাড়ির বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।


বিজ্ঞাপন

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত।


বিজ্ঞাপন
👁️ 350 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *