গাজীপুরে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযান: ফিলিং স্টেশনে তেলের গরমিল; ২০ হাজার টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক  :  গাজীপুরের পুবাইলে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফিলিং স্টেশনের নথিপত্রের সাথে তেলের গরমিল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবিব) এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি যৌথ আভিযানিকদল পুবাইল এলাকায় অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় উক্ত ফিলিং স্টেশনের সংরক্ষিত নথিপত্রের সঙ্গে সরেজমিনে মজুদকৃত জ্বালানি তেলের পরিমাণ যাচাই করে প্রায় ১০০০ (এক হাজার) লিটার জ্বালানি তেলের গরমিল পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিক পক্ষকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করেন।


বিজ্ঞাপন

এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 232 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *