সুন্দরবনের পর্যটন কেন্দ্রে চার দিনের পরিচ্ছন্নতা অভিযান শেষ

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম,  (শরণখোলা)৷ :  সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় পূর্ব শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিচালিত চার দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে এ কর্মসূচির সমাপ্তি হয়।


বিজ্ঞাপন

সুন্দরবন বিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াস) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, দুবলার চরের ছয়টি অস্থায়ী শুঁটকি পল্লীসহ কটকা, কচিখালী, আন্ধারমানিক, আলীবান্দা, হারবাড়িয়া ও করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।


বিজ্ঞাপন

অভিযানে বনরক্ষী ও টোয়াসের কর্মীরা পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। এর মধ্যে ছিল চিপসের প্যাকেট, পানির বোতল, জুসের বোতলসহ নানা ধরনের প্লাস্টিক সামগ্রী। পাশাপাশি বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে আসা বর্জ্যও অপসারণ করা হয়।


বিজ্ঞাপন

টোয়াসের সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু বলেন, প্রতিবছরের মতো এবারও সুন্দরবনের পর্যটন এলাকাগুলো পরিষ্কার রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পরিচ্ছন্নতা অভিযানের পর বেশিরভাগ এলাকায় আর দৃশ্যমান বর্জ্য নেই।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পর্যটন পরিবেশ রক্ষায় প্রতিবছর নিয়মিতভাবে এ কর্মসূচি পালন করা হয়।

তিনি জানান, এবারের অভিযানে সংগৃহীত বর্জ্য খুলনার নির্ধারিত ডাম্পিং স্টেশনে পাঠানো হবে। আগের তুলনায় পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্যের পরিমাণ কম পাওয়া গেছে, যা সচেতনতা বৃদ্ধির ইতিবাচক লক্ষণ বলেও উল্লেখ করেন তিনি।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *