শরণখোলার লোকালয় থেকে উদ্ধার অজগর বনে অবমুক্ত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  শরণখোলা, (বাগেরহাট)  :  বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে উদ্ধার হয়েছে বিশাল এক অজগর। রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে ওই গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধান ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।


বিজ্ঞাপন

ভিটিআরটি সদস্য মো. হসান মুন্সী বলেন, ইলিয়ার মাতুব্বরের ফোন পেয়ে ওয়াইল্ড টিমের আলম হাওলাদারকে নিয়ে ঘটনাস্থলে যাই।

সেখানে গিয়ে দেখি হাঁস ক্ষেয়ে ধান ক্ষেতের মধ্যেই পড়ে আছে বিশাল অজগরটি। পরে কৌসলে অজগরটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন

কৃষক ইলিয়াস মাতুব্বর জানালেন, বাড়ির পেছনে ধান ক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পেয়ে ছুটে যান তিনি।


বিজ্ঞাপন

সেখানে যাওয়ার পর অজগর দেখে দ্রুত বাড়ি ফিরে ফোন করেন উদ্ধারকারীদের। অজগরটি তার তিনটি হাঁস খেয়ে ফেলেছে।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বললেন, অজগরটি উদ্ধারের সময় আমাদের দিকে তেড়ে আসছিল।

আমরা কৌশল খাটিয়ে সেটি ধরে বন বিভাগের কাছে নিয়ে যাই। কৃষকের হাঁসের পালে আক্রমন করে তিনটি হাঁস খেয়েছে। প্রায় ১৫ ফুট লম্বা এবং ২৫ কেজির মতো ওজন হবে অজগরটির।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমানের ভাষ্য, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি রেঞ্জ অফিসে পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে। ##

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *