ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে এমপিওভুক্তির জন্য ডিজি বরাবর আবেদন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর)  :  ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ৪ জন চতুর্থ শ্রেনীর নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক। ওই কর্মচারীর নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্তির জন্য মাধ্যমিক ডিজি বরাবর প্রধান শিক্ষক গত ২৯-৯-২০২৬ তারিখে আবেদন করেছেন।


বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়স্থ মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষর মারফত জানা যায় উক্ত বিদ্যালয়টি ৯-৯-২০০৪ সালে ৫ বছরের জন্য স্বীকৃতি পান।যার স্মারকনং ১৪৬২(৪), স্বীকৃতি পাওয়ার পর স্থানীয় ও জাতীয় পত্রিকায় ৫-৯-২০২৩ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিদ্যালয়ে ৪ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশনে দাতা সদস্য শাহজাহান মিয়ার স্বাক্ষর জাল করে ও ডিজির প্রতিনিধি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ১৫-১২-২০২৩ তারিখে নিয়োগের কাজ সম্পন্ন করেন।


বিজ্ঞাপন

৪ জন চতুর্থ শ্রেনীর কর্মচারীরা হলেন, হুমায়ুন কবীর (অফিস সহায়ক)মুরাদ মিয়া (পরিচ্ছন্ন কর্মী),রিয়াজুজ্জামান (নৈশ প্রহরী)। তৎকালীন ও অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ওই ৪ জন কর্মচারীর নিয়োগে আমি ছিলাম না। তারা আমার স্বাক্ষর স্কান করেছেন বলে জানান। হার্ড কপি অফিস চাইলে ভুয়া নিয়োগ প্রমান হবে বলে জানান।


বিজ্ঞাপন

মহাপরিচালক বরাবর ১ম ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্তির জন্য আবেদন করলে নিয়োগের মুলকপি দেখাতে না পারায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম প্রত্যাখান (Reject) করেন।

বিদ্যালয় প্রধান শিক্ষক ও হত্যা মামলার আসামী মাহবুবুল আলম নিয়োগের মুল/হার্ড কপি হারিয়ে গেছে মর্মে মিঠাপুকুর থানায় জিডি করেন। গত ২৯-৯-২০২৬ তারিখে ২য় বার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা মহাপরিচালক বরাবর
উক্ত ৪ জন কর্মচারীর এমপিওভুক্তির জন্য আবেদন করেন। উক্ত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের অনুমতি, স্বাক্ষর স্কান ও জাল স্বাক্ষর করার জন্য আইনি ব্যবস্থা নিতে মহাপরিচালক,শিক্ষা সচিব এঁর কাছে এলাকার অভিজ্ঞমহল জোর দাবী জানিয়েছেন। ##৯-১০-২০২৬

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *