সোনারগাঁওয়ে চিপস ফ্যাক্টরিতে আগুন : ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Uncategorized জাতীয় ঢাকা দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অপু কিরণ (নারায়ণগঞ্জ)  :  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চিপস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার সময় চিপস তৈরির কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে কারখানার আসবাবপত্র, তৈরিকৃত চিপস, কার্টুন, প্লাস্টিক প্যাকেট ও মেশিনারিজসহ প্রায় ৫ হাজার বর্গফুটের একটি সেমিপাকা টিনের ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


বিজ্ঞাপন

​কারখানার মালিক তাবারক বলেন, এই কারাখানা থেকেই আমার আয়-উপার্জন হতো। এখন আমি পথের ফকির হয়ে গেলাম। সরকারের কাছে সহযোগীতার দাবি করেন তাবারক।


বিজ্ঞাপন

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (এসএসও) মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা ৪টার দিকে আগুন লাগার খবর পাই। পরে আমার নেতৃত্বে দুই ইউনিট মিলে পৌনে এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে সকাল ৬টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

তিনি আরও জানান, ​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ (শর্ট-সার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দক্ষ ও সময়োপযোগী অভিযানের ফলে কারখানার প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় কেউ আহত বা নিহত হয়নি

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *