অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জাহিরুল গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

মাহিদুল ইসলাম ফরহাদ (চাঁপাইনবাবগঞ্জ) : বৃহস্পতিবার  ৫ সেপ্টেম্বর  রাত সাড়ে ৩ টায়  সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ সাদিকুল ইসলাম @ কুলু, গ্রাম-নন্দলালপুর চৌডালা, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র বহনের সময় অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের হয়।

পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। পরবর্তীতে  আলাদত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন এবং মামলার অন্য ধারায় আরো সাত বছরের কারাদন্ড প্রদান করেন।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 151 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *