সিলেটের  ছাতকে যৌথবাহিনীর অভিযান : আন্তঃজেলা ডাকাত সর্দার আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটের ছাতকে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে (৪৫) আটক করেছে যৌথবাহিনী। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ছাতক ক্যাম্পের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল কুদ্দুস ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজ উল্লাহর ছেলে।


বিজ্ঞাপন

আন্তঃজেলা ডাকত সর্দারকে আটকের পর তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি বুধবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দারাখাই সেতু এলাকায় সড়কের মধ্যে একটি লরি আড়াআড়ি ভাবে রেখে ও গাছ ফেলে দিয়ে যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুইটি বাস ও কয়েকটি কার সিএনজিতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশের দেয়া তথ্যে ডাকাত আব্দুল কুদ্দুসের নেতৃত্বেই ওই সময় সড়কে যাত্রীবাহী যানবাহন আটকিয়ে ডাকাতি করা হয়েছে।


বিজ্ঞাপন

ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া হাসান এ প্রতিবেদককে জানান, আটককৃত ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ছাড়াও অস্ত্র আইনে আরো একটি মামলা দেয়া হবে। তার হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।##


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *