বিজিবি’র টহল দলের সদস্যকে ছুরিকাঘাত  :  সুনামগঞ্জ সীমান্তে পলাতক দুই গরু চোরাকারবারি গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি  (সিলেট)  :  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টহল দলের উপর হামলার মামলায় পলাতক আরো দুই গরু (গবাদি পশু) চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার ভোররাতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন,সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত গ্রাম পেকপাড়ার খোকন মিয়া, একই গ্রামের সিরাজ মিয়া।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা সবাই গরু (গবাদি পশু) চোরাকারবারি।

প্রসঙ্গত,২২ মার্চ ভারত থেকে ফেরার পথে গরুর চালান ছিনিয়ে নিতে ছিনিয়ে নিতে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জের দোয়ারাবাজারের পেকপাড়া বিওপির বিজিবির টহল দলকে ঘেরাও করে বিজিবি সদস্যকে ছুরিকাঘাতে গরুতর আহত করে।


বিজ্ঞাপন

এ ঘটনায় ২৪ মার্চ বিজিবির পক্ষ থেকে ৮ চোরাকারবারিকে পলাতক আসামি দেখিয়ে বিজিবির পক্ষ থেকে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান,বুধবার ভোররাতে রাতে যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় অপর পলাতক আসামিদের গ্রেফতারে বিজিবি-পুলিশের যৌথ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *