
মোসলে উদ্দীন (ডুমুরিয়া) খুলনা : আজ মঙ্গলবার ১৯ শে আগস্ট, আনুমানিক দুপুর ২ ঘটিকার সময়,দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নদীর ঘাটে পাওয়া গেল এক নবজাতকের মৃতদেহ।

জানা যায়, স্থানীয় এক ব্যক্তি দেখতে পেয়ে, পুলিশকে জানায় এবং তৎক্ষণিক সেখানে নৌ পুলিশ সহ দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে যান এবং হালসোরাত নিয়ে, মৃতদেহ পোস্টমর্টেম করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি বলেন, সুষ্ঠ তদন্তের মাধ্যমে, প্রকৃত সত্যকে বের করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

👁️ 140 News Views
