ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)  : ব্রাহ্মণবাড়িয়ায় আবারো রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে যে স্থানে আগুন দেওয়া হয় এর কাছাকাছি স্থানেই আবার আগুন দেওয়ার ঘটনা ঘটলো।


বিজ্ঞাপন

এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিটের মতো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে।

রাগ ১২টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আসে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম রাত সোয়া ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

তিনি জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেলাইনে আগুন দেয় খবর পেয়ে সদর থানা পুলিশ এসে আগুন নেভায়। তিনিও পুলিশ সদস্যদের নিয়ে গেছেন উল্লেখ করে জানান, ট্রেন চলাচল স্বাভাবিক আছে।


বিজ্ঞাপন
👁️ 432 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *