নওগাঁর বদলগাছীতে কর্মজীবী নারীদের ওপর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

উজ্জ্বল কুমার সরকার (নওগাঁ)  : নওগাঁর বদলগাছীতে কর্মজীবী নারীদের ওপর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।


বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে এ বিক্ষোভের আয়োজন করা হয়। পোস্টটিতে কর্মজীবী নারী ও নারীদের নেতৃত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

বিবেচনায় রাখা যায়, ৩১ জানুয়ারি শনিবার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টে বলা হয়,


বিজ্ঞাপন

নারীদের নেতৃত্বে আসা ‘আল্লাহ অনুমোদন করেননি’এবং আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে বের করলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার শিকার হতে পারে, যা ‘পতিতাবৃত্তির অন্য রূপ’।


বিজ্ঞাপন

এ বিষয়ে জামায়াত দাবি করেছে, পোস্টটি হ্যাক করা এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। দলটি বলেছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবাদে, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জাতীয়তাবাদী মহিলা দল বদলগাছী শাখার উদ্যোগে চারমাথা ও থানা মোড় এলাকায় ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া নারীরা বলেন,

রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নেওয়া যায় না। স্লোগানে তারা জামায়াত আমিরের তীব্র সমালোচনা করেন এবং নারী অধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

👁️ 176 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *