
মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও মোগড়া বাজারে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আখাউড়া আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী মো জহিরুল হক খান তার নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। রবিবার সকাল থেকে তার গনসংযোগ শুরুর করেন।

জহিরুল হক বলেন জাতীয় পার্টি নির্বাচিত হলে কসবা আখাউড়ায় ব্যাপক উন্নয়ন হবে। আপনারা সবাই ১২ তারিখ লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা যারা নেতাকর্মী আছেন আপনাদের দায়িত্ব ১২ তারিখ সকাল সকাল যার যার এলাকার ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন।
সাবেক সফল রাস্ট্র নায়ক হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের সকল জেলা উপজেলাতে ব্যাপক উন্নয়ন করেছেন। আমাদের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের সাহেব ওনার নেতৃত্বে আমরা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ্য আছি।

নির্বাচনে কোন প্রকার পেশি শক্তির ব্যবহার হলে জাতীয় পার্টি তা মেনে নেবে না। তিনি কসবা আখাউড়া সাধারণ ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।

