
সেলিম চৌধুরী (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়া উপজেলা কেলিশহর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধায় এ অফিস উদ্বোধন করেন পটিয়া উপজেলা বিএনপি নেতা ও কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ জসিম উদ্দিন সওদাগর।

এসময় উপস্থিত ছিলেন, কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মেম্বার, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস, খোরশেদ আলম, নজরুল ইসলাম, মো: রফিক, আমিনুল ইসলাম, আকতার হোসেন, মোহাম্মদ এখলাছ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ পেয়ারু সহ বিএনপি যুবদল,ছাএদল নেতৃবৃন্দ অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধনকালে পটিয়া উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন সওদাগর বলেন, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামকে ১২ ফেব্রুয়ারী নির্বাচনে বিপুল ভোট দিয়ে

নির্বাচিত করতে হবে, বিএনপি ক্ষমতাই গেলে পটিয়ার উন্নয়ন সুশাসন নিশ্চিত হবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে,
সকল সদস্য সমাধান হবে,অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে পটিয়াবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

