পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে (বিজিবি)।


বিজ্ঞাপন

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি টহল দল পুজগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন করল্যাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন অবস্থায় ফেলে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়।

অভিযানে মোট ৬৪ টুকরা সেগুন কাঠ, যার পরিমাণ ৮৭ দশমিক ৯৮ ঘনফুট, উদ্ধার করা হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৪৮৩ টাকা বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন

পরে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 176 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *