ভোলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল হক অনু- সম্পাদক নাছির উদ্দিন লিটন নির্বাচিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

এম নজরুল ইসলাম, (ভোলা)  :  দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অ্যাড. নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন

গতকাল  শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৬ জন সদস্যের মধ্যে ৪৫ জন এতে ভোট দেন। দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল হোসেন।

এতে সভাপতি পদে অ্যাড. নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ সোলেমান ১৯ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে মোঃ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ২৯ ভোট পেয়ে মোঃ নুরে আলম ফয়েজউল্লাহ নির্বাচিত হয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা ও নির্বাহী সদস্য পদে মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও নির্বাহী সদস্যের পদ বর্তমানে শূন্য রয়েছে।


বিজ্ঞাপন

প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে সাতটি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২জন প্রার্থী লড়াই করেন।


বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত নতুন কমিটি আগামী ২ বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *