​গোপালগঞ্জে নবগঠিত প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত ‘গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (GPMJA)-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

​প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং বেগ মোহাম্মাদ সেলিমের সঞ্চালনায়
​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রেসক্লাব গোপালগঞ্জের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালি এবং মাই টিভির জেলা প্রতিনিধি আরিফুল হক আরিফ।

​সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মান উন্নয়ন এবং নিরাপত্তা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে হবে এবং সাংবাদিকদের যেকোনো সংকটে এই সংগঠনটি পাশে থাকবে।


বিজ্ঞাপন

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার এবং সাধারণ সম্পাদক পলাশ শিকদার। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক বাংলার জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ, দৈনিক সবুজ বাংলা ও ভোরের বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুর রশিদ চৌধুরী এবং সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম সাজ্জাদ হোসেন।


বিজ্ঞাপন

​পরিচিতি সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। নবগঠিত এই সংগঠনটি জেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

👁️ 331 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *