সাঁথিয়া সাইবার স্পেসে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (পাবনা)  :  পাবনা জেলার পুলিশ সুপার ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান (ক্রাইম এন্ড অপস্) এর তত্ত্বাবধানে সাঁথিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাইবার স্পেসে অনলাইন জুয়ার এজেন্ট ১ জনকে গ্রেফতার


বিজ্ঞাপন

জানা যানা, উক্ত অভিযানে অনলাইন জুয়া খেলার সাথে জড়িত থাকার অভিযোগে আটককৃত যুবক ধোপাদাহ ইউনিয়নের তেঁথুলিয়া গ্রামের ফুল চাঁদের ছেলে রাব্বি (২০) কে গত (১৭ মে) রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামী এর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুসারে সাঁথিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম।


বিজ্ঞাপন

জেলা পুলিশ জানান , পাবনা মাদক ও জুয়াসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বদা বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 256 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *