ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিলেন মো. ইকবাল হোসেন

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  হবাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মো. ইকবাল হোসেন। দায়িত্ব গ্রহণের পর ঢাকা রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মো. সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা এবং ঢাকা রেঞ্জ অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দীর্ঘ কর্মজীবনে মো. ইকবাল হোসেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এ সহকারী কমিশনার (এসি), খাগড়াছড়ি ও চাঁদপুরে সার্কেল এএসপি এবং রংপুর, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন

ঢাকা রেঞ্জে যোগদানের আগে তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই দায়িত্বে তিনি পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মো. ইকবাল হোসেন ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন ক্যাডার কর্মকর্তা। ১৯৯৮ সালে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।


বিজ্ঞাপন

দীর্ঘ অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ঢাকা রেঞ্জের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও সাংগঠনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *