রংপুরে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত : নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

রংপুর প্রতিনিধি  :  পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় রংপুর মহানগরীতে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে দীপা মিষ্টান্ন ভান্ডার, টার্মিনাল, বদরগঞ্জ রোড, রংপুর মহানগরকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া ফার্মেন্টেড মিল্ক উৎপাদন, মোড়ক ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন

একই অভিযানে ভাই ভাই লাইভ বেকারী, টার্মিনাল, বদরগঞ্জ রোড, রংপুর মহানগরকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই হোয়াইট ব্রেড, কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার অপরাধে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের সহকারী কমিশনার কাউছার আহমেদ।

অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তা মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনস্বার্থে মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে বিএসটিআই—নিবন্ধন ও মানদণ্ড মেনে পণ্য উৎপাদনের আহ্বান সংশ্লিষ্টদের।

👁️ 60 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *