আপীল বিভাগে নতুন বিচারপতি মোঃ হাবিবুল গনি, শপথ পড়ালেন প্রধান বিচারপতি

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  আজ রবিবার ৩০ আগস্ট,  বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপীল বিভাগে নবনিয়োগপ্রাপ্ত বিচারপতি মোঃ হাবিবুল গনি শপথ গ্রহণ করেছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি শপথ নেন।


বিজ্ঞাপন

প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নবনিয়োগপ্রাপ্ত বিচারপতি মোঃ হাবিবুল গনিকে শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের এই শপথ অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।


বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবনিয়োগপ্রাপ্ত বিচারপতি মোঃ হাবিবুল গনির শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপীল বিভাগে বিচারিক কার্যক্রমে তাঁর আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের নতুন অধ্যায় শুরু হলো।

👁️ 75 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *