ঘাটাইলে গণপিটুনিতে গরু চোর নিহত

ঢাকা সারাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে গণপিটুনীতে এক গরু চোর নিহত হয়েছে। আজ রোববার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গরু চোরের নাম-পরিচয় জানা যায়নি।


বিজ্ঞাপন

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম জানান, আজ রোববার ভোর তিনটার দিকে গরু চোরের দল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে হানা দেয়। গোয়াল ঘর থেকে গরু চোররা গরু নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়। এসময় গ্রামবাসী এগিয়ে এসে চোরের দলকে ধাওয়া দেয়। তারা এক গরু চোরকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধাওয়া খেয়ে চোরের দলের অপর সদস্যরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।


বিজ্ঞাপন

পুলিশ সকালে নিহত গরু চোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *