মালিবাগ কাঁচাবাজারে আগুন

এইমাত্র রাজধানী

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টার কিছু বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


বিজ্ঞাপন

ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।


বিজ্ঞাপন

এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগে। পরে রাত ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *