নিজস্ব প্রতিনিধি ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল গতকাল বুধবার ১৩ এপ্রিল দিনব্যাপী খাদ্য বিষয়ক জনসচেনতা মূলক প্রচার পত্র বিতরণ, খাদ্য মনিটরিং ও মাইকিং কার্যক্রম পরিচালিত হয়।
শহরের হোটেল, রেঁস্তোরা, মিষ্ঠির দোকান ও বেকারীর মালিক-কর্মচারী এবং পথচারীদের হাতে সচেতনতা মূলক প্রচার পত্র তুলে দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার জয় চন্দ্র রায় ও সদরের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দুলাল হোসেন। এছাড়া অন্যান্য উপজেলা গুলোতেও অনুরুপ কর্মসূচী পালিত হচ্ছে।

👁️ 109 News Views
