চট্টগ্রামে শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসব-২০২২ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ১ জুলাই, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন নন্দন কাননস্থ শ্রী শ্রী তুলশীধামে শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়।

নগরীর রাধামাধব মন্দির, নন্দনকানন এলাকা থেকে একটি, প্রবর্তক মোড়ের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) শ্রীকৃষ্ণ মন্দির থেকে একটি এবং শ্রী শ্রী তুলসীধাম নন্দনকানন থেকে একটি সহ পৃথক পৃথক তিনটি বৃহৎ রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে শহরের বিভিন্ন রাস্তায় রথ টানার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম ।

অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে এ রথযাত্রায় অংশ গ্রহণ করেন।


বিজ্ঞাপন
👁️ 119 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *