শিশু মাহী ধর্ষনের ঘটনায় ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র সদরঘাট থানা পুলিশ কর্তৃক শিশু মাহী ধর্ষনের অভিযোগে অভিযুক্ত মোঃ আকতার সর্দার কে গ্রেফতার করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, বাদীর মেয়ে ভিকটিম মাহী (ছদ্মনাম) (১০) কে প্রায় সময় বিভিন্ন জিনিস পত্র কিনে দেওয়ার লোভ দেখাত। প্রতিদিনের মতে গত ২ জুলাই, সকালে বাদী ও বাদীর স্ত্রী শাহানা বেগম (৩৮) কর্মস্থলে চলে যায়।

ঐ দিন বিকাল অনুমান ৩ টার সময় অভিযুক্ত বাদীর সদরঘাট থানাধীন ভাড়া বাসায় এসে বাদীর মেয়ে মাহী ছদ্ম নাম (১০) কে একা পেয়ে তার মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে জীবন নাশের ভয় দেখিয়ে চলে যায়।

গত ৬ জুলাই, ভিকটিম তার মা কে এ বিষয়ে অবগত করলে বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়।
এ সংক্রান্তে নগরীর সদরঘাট থানার টিম অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *