কুমিল্লায় র‍্যাবের অভিযানে জেলার ৪৮৮ বোতল ফেনসিডিল এবং ৪৪ কেজি গাঁজা সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে ৪৮৮ বোতল ফেনসিডিল এবং ৪৪ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, র‍্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার এক বিশেষ আভিযানিক গোপন সংবাদের ভিত্তিতেদল শনিবার ৮ জুলাই, রাতে কোতোয়ালি থানা এলাকায় আভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪৮৮ বোতল ফেনসিডিল এবং ৪৪ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যাবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর নাম মোঃশহীদুল ইসলাম (৪৫)। মাদক পরিবহনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি জব্দ করা হয়।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *