রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১০ জুলাই, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


বিজ্ঞাপন
👁️ 135 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *