চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৩ টি প্রতিষ্ঠান কে ৩২,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ১১ সেপ্টেম্বর, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক এর নির্দেশনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে জেলার শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
তদারকি অভিযান পরিচালনা কালে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ৩ টি প্রতিষ্ঠান কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩২,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে এবং ওজনে কারচুপির দায়ে আমানিয়া হোটেলকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় পাটোয়ারী স্টোরকে ১০,০০০ টাকা এবং সোনালী টী হাউজকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *