আববার হত্যার প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন

বরিশাল শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশলী বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট)নিহত ছাত্র আববার ফাহাদ হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয় ইন্দেরহাটে। স্বরূপকাঠী সরকারী কলেজ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল নেছারাবাদ শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন হয়। শুক্রবার সকাল ১১টার সময়ে জেলার নেতাদের সমন্বয়ে স্থানীয় তরুণ দলের নেতৃবৃন্দের সমন্বয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন হয়। প্রতিবাদ সভায় দলীয় লোকজন ছাড়াও এলাকার বহু সচেতন মানুষ প্রতিবাদ ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তরুণ দলের নেতা কর্মীরা আসতে শুরু করেন।
পিরোজপুর জেলার নেতা তরুণ দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্নার জোরালো বক্তব্যে উপস্থিত সকলকে মুগ্ধ করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন সমর্থন জানিয়েছেন। এ সময় তারা আববার হত্যার প্রতিবাদ সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে শাখার ছাত্র নেতারাও জোরালো ভাষায় কঠিন শাস্তির দাবী জানান এবং আববার হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *