খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



মামুন মোল্লা (খুলনা) ঃ ২৫ মার্চ সকাল ১০ টা ৫ মিনিটের সময় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন খুলনা’র আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী; খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম ; খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান- বিপিএম; খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির; খুলনা জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার সরদার মাহাবুবার রহমান।

২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *