রংপুরের কাউনিয়ায় বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক  ১০,০০০ টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর

 

নিজস্ব প্রতিনিধি  :  রবিবার  ২০ আগস্ট  উপজেলা প্রশাসন, কাউনিয়া, রংপুর এবং বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের  উদ্যোগে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স স্বাদ আইসক্রিম, শাহবাজ, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে আইসবার উৎপাদন, আইসবার উৎপাদনে ঘন চিনি বা স্যাকারিন ব্যবহার এবং আইসক্রিম এর মোড়কে আইসবার বিক্রি করতে দেখা যায়।

এছাড়া আইসবারের প্যাকেটের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় এবং আইসবারের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ইত্যাদি তথ্য না থাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর ২৪(১) ও ৪১ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা কারা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মনোনীতা দাস, সহকারী কমিশনার (ভূমি), কাউনিয়া, রংপুর এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) ও  খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, রংপুর।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *